ঢাকা জেলা প্রসাশক তথ্য অধিকার আইন কমিটিতে দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ায় দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিরিয়ার মো. আবুল কাশেমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দোহার উপজেলার একটি চাইনিজ রেস্টুরেন্টে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
সংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জি. মো. আবুল কাশেম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণ দেশ পরিচালনার সকল ক্ষমতার মালিক। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হইলে সরকারি, বিদেশী অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারী সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাইবে, দুর্নীতি হ্রাস পাইবে, সুশাসন প্রতিষ্ঠিত হইবে যে প্রেক্ষাপটে সমৃদ্ধশালী বাংলাদেশ সুগঠিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মহিউল মিল্লাত, সাধারণ সম্পাদক মনজুর রশিদ, সদস্য মো. সোহরাব উদ্দিন, নিগার সুলতানা, নাজনীন শিকদারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
পড়ুন : পটুয়াখালী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করলেন ডিসি-এসপি


