বিজ্ঞাপন

ভারত থেকে ফেরার পথে বেনাপোলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ভারত থেকে ফেরার পর যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় পরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন।

গ্রেপ্তার মফিজুর রহমান (৭২) বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে। তিনি বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মফিজুরের নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিল না; তবে তিনি ১২ ফেব্রুয়ারি বৈধভাবে ভারতে প্রবেশে করেছিলেন বলে জানান বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি এম শাখাওয়াত হোসেন।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, মফিজুরের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মফিজুরের নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিল না; তবে তিনি ১২ ফেব্রুয়ারি বৈধভাবে ভারতে প্রবেশে করেছিলেন বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ওসি এম শাখাওয়াত হোসেন।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, মফিজুরের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বিরামপুরে প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক চালক নিহত,আহত-১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন