যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ ইউসুফ কাশেমী।
ঈদের প্রধান জামাতে অংশ নেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল-মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ ছাড়া জেলার পাঁচ উপজেলার মোট ৪৫০টি ঈদগাহ ও মসজিদে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে- জয়পুরহাট সার্কিট হাউস মাঠ, চিনিকল জামে মসজিদ, জয়পুরহাট সরকারি কলেজ মাঠ, তেঘর উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট ঈদগাহ, কাশিয়াবাড়ী ঈদগাহ, তালীমূল ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠ, পুলিশ লাইনস মাঠ, খনজনপুর খানকা শরিফ মসজিদ মাঠ, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় আহলে হাদিস মসজিদ মাঠ, তেঁতুলতলী, হাতিল বুলুপাড়া এবং করিমনগর লালবাজার ঈদগাহ।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পড়ুন- সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না: নাহিদ ইসলাম
দেখুন- দেশি-বিদেশি কূটনীতিকদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়


