চট্টগ্রাম নগরীর হালিশহরে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় চট্টগ্রাম মহানগরের হালিশহর পি.এইচ আমীন একাডেমি মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ, হালিশহর থানা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। বিশেষভাবে ভাই-বোন উভয়ের সম্মিলিত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা। তিনি ঈদ উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলমানকে শুভেচ্ছা জানান এবং শান্তি, নিরাপত্তা ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
পড়ুন- আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি : প্রধানমন্ত্রী


