বর্তমান সরকার উন্নয়ন ও জনবান্ধব সরকার। এ সরকার নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করে যাচ্ছে জনসম্মুখে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাড়ইপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ “মউক” এর চেয়ারম্যান ও উত্তর বিএনপি’র একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এসব কথা বলেন।
মোতাহার হোসেন তালুকদার আরও বলেন,তারাকান্দার অবহেলিত জনপথের উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানের সকল অবকাঠামো উন্নয়ন বর্তমান সরকারের হাত ধরে হবে ইনশাল্লাহ। আমি আমার প্রিয়নেতা দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের কাছ থেকে আপনাদের জন্য উন্নয়নমূলক কাজআদায় করে আনবো।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, আসাদুল হক মন্ডল, এড: নজরুল ইসলাম,শহিদুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি ও সদস্য সচিব নিশাদ আহমেদ সাদ্দাম, ঢাকুযা ইউনিয়ন বিএনপির আহবায়ক তারা মিয়া, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন ও বাড়ইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, শিক্ষক হাসান মাষ্টার, রফিকুল ইসলাম,নিজাম উদ্দিন, আফতাব উদ্দিন প্রমূখ। ভবন উদ্বোধন শেষে স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোতাহার হোসেন তালুকদার ।
পড়ুন : বড়লেখায় সড়ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মুক্তিযোদ্ধাদের সহায়তা


