বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পবিত্র ঈদের আনন্দঘন দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে সুরুজ আলী (১৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হৃদয় নামের আরও এক মোটরসাইকেল আরোহী।

শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার স্বপনের ছেলে। আহত হৃদয় পৌর এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হন। পথিমধ্যে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির নিকটবর্তী এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ আলীকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে আনার আগেই সুরুজ আলীর মৃত্যু হয়েছে। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে বৈরী আবহাওয়া উপক্ষো করে ঈদুল ফিতর উদযাপিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন