সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৩ শিশু রয়েছে।
বিজ্ঞাপন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস গত শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, পূর্ব দারফুরের রাজধানী আল দাইনে শুক্রবার রাতে হামলা হয়েছে। এতে আল দাইন টিচিং হাসপাতালের একাধিক রোগী, দুজন নারী নার্স এবং একজন পুরুষ চিকিৎসক নিহত হয়েছে। এ ঘটনায় আট স্বাস্থ্যকর্মীসহ আরও ৮৯ জন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আল জাজিরা লিখেছে, হাসপাতালের শিশু বিভাগ, মাতৃত্ব বিভাগ এবং জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে করে অকার্যকর হয়ে পড়েছে হাসপাতালটি এবং শহরের জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।
পড়ুন: ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ
আর/


