মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতা তৈরি হওয়ায় দেশে যেকোনো সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার (২২ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি অত্যন্ত নাজুক। কোম্পানিগুলোর সরবরাহ করা দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘসময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় পাম্পের কর্মীরা শারীরিক ও মানসিক চাপের মুখে পড়ছেন। পর্যাপ্ত তেল সরবরাহের অভাবে পরিস্থিতি আরও অবনতি হলে যেকোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।
পড়ুন: মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান
আর/


