বিজ্ঞাপন

জয়পুরহাটে বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শ্রেণিকক্ষ

জয়পুরহাট সদর উপজেলার পল্লীবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৮টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বিদ্যালয়টির সেমিপাকা ভবনের ৪টি শ্রেণিকক্ষের টিনের চালা, আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বিজ্ঞাপন

জয়পুরহাট ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৯টা ৪৭ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লিডার আব্দুল হামিদের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ বিষয়ে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলাম জানান, বিদ্যালয়টি সেমিপাকা ও ওপরে টিনশেড ছিল। আগুনে ওপরের কাঠ-টিন এবং নিচে থাকা টেবিল, বেঞ্চসহ আনুষঙ্গিক জিনিসপত্র পুড়ে গেছে। আমরা মূলত ৪টি রুমে কাজ করে আগুন নিভিয়েছি।’

তিনি আরও জানান, শর্ট সার্কিট বা বৈদ্যুতিক কোনো গোলযোগ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে বিদ্যালয়টির আনুমানিক দুই লাখ টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে।

জানতে চাইলে পল্লীবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হোসেন জানান, হঠাৎ অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের আসবাবপত্র ও শ্রেণিকক্ষ পুড়ে যাওয়ায় পাঠদান কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পড়ুন- সরকার বলছে জ্বালানি তেল আছে, বাস্তবে চিত্র উল্টো

দেখুন- আমরা আমাদের কাজের মাধ্যমে বেহেশতে যাব: মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন