বিজ্ঞাপন

উদ্বোধনের আগেই ধসে পরা কাশিমপুরের সড়ক: তদন্তে অনিয়মের প্রমাণ, দু’জন সাময়িক বরখাস্ত

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন


সোমবার (২৩ মার্চ) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক নির্মাণে অনিয়ম ও গাফিলতির প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানান।


প্রাথমিক তদন্তে জানা গেছে, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগও ধসের পেছনে আংশিক ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা এবং কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শন শেষে তিনি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে বরখাস্ত সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।


এ সময় প্রতিমন্ত্রী বলেন, জনগণের টাকায় উন্নয়ন কাজ হবে, কিন্তু সেই কাজ যদি মানহীন হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এছাড়াও, পূর্বে গঠিত তদন্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণের সময় থেকেই কাজের মান নিয়ে তাদের সন্দেহ ছিল। তাদের দাবি, যথাযথ তদারকির অভাবেই এমন ঘটনা ঘটেছে। দ্রুত মানসম্মতভাবে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় গাজীপুরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

পড়ুন- সরকার বলছে জ্বালানি তেল আছে, বাস্তবে চিত্র উল্টো

দেখুন- দেশ ঘুরে দাঁড়ালেও, সংকট কাটেনি: বিরোধীদলীয় নেতা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন