বিজ্ঞাপন

হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় আংশিকভাবে সংকট দেখা দিয়েছে। তিনি মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে। তাই জনগণকে অনুরোধ করা হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করতে। তিনি নিশ্চিত করেন, সবাই প্রয়োজন অনুযায়ী তেল পাবেন এবং সরবরাহে কোনো সমস্যা হবে না।

তেলের মূল্যবৃদ্ধি বিষয়ে মন্ত্রী জানান, এনার্জি রেগুলেটরি কমিশন মূল্য নির্ধারণ নিয়ে কাজ করছে, তবে সরকার এখনও তেলের দাম বাড়ায়নি।

আন্তর্জাতিক বাজারেও তেলের দামে সাম্প্রতিক হ্রাস দেখা গেছে। ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত রাখার ঘোষণার পর অপরিশোধিত তেলের দাম গতকাল প্রতি ব্যারেল প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ১৩ ডলার কমে ৮৫.২৮ ডলারে নেমেছে, যা ১৩.৫ শতাংশেরও বেশি পতনের সমতুল্য।

পড়ুন: ঈদের টানা ছুটি শেষে কর্মস্থল রাজধানীতে ফিরছে মানুষ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন