জামালপুরে পেট্রোল অকটেনের ভয়াবহ সংকট চলছে। গত কযেকদিন ধরে জেলা জুড়েই পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে না। সারাদিন জেলার বিভিন্ন পাম্প ঘুরেও প্রয়োজনীয় জালানি তেল পাচ্ছেন না চালকরা। তবে বাড়তি দামে খোলা বাজারে তেল পাওয়ার কথা জানালেন মোটরসাইকেল চালকরা।
চালকরা বলছেন খোলাবাজারে ৩শ থেকে ৫শ টাকা লিটার পেট্রোল বিক্রি হচ্ছে। পাম্পগুলোতে পেট্রোল অকটেন পাওয়া না গেলেও উচ্চমূল্যে খোলা বাজারে পাওয়া যাচ্ছে। দেশে উৎপাদিত পেট্রোল অকটেন সংকটে ক্ষুব্ধ সাধারন মানুষ।
পাম্প কর্মকর্তারা বলছেন, তাদের কাছে গত কযেকদিন যাবত পেট্রোল অকটেন নেই। তবে ডিজেল বিক্রি করছেন তারা। ডিপোতে গাড়ি পাটিয়ে পেট্রোল অকটেন পাচ্ছেন না পাম্পগুলো।
জামালপুরে পেট্রোল অকটেনের সংকট কাটাতে সিন্ডিকেট ভাঙ্গতে সরকারের দ্রুত কার্যকর নেওয়ার দাবি চালকদের।
পড়ুন: জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
আর/


