বিজ্ঞাপন

মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদ চৌধুরীকে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়েছে। পল্টন থানায় হওয়া মানবপাচার মামলায় মঙ্গলবার (২৪ মার্চ) তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার (২৩ মার্চ) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয় ডিবি পুলিশের একটি দল।

এ ব্যাপারে ডিবিপ্রধান শফিকুল ইসলাম জানান, ঢাকা ও ফেনীতে দায়ের করা অন্তত পাঁচটি মামলায় আসামি তিনি।

সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছিলেন। এর পাঁচ দিনের মাথায় দল পরিবর্তন করে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম কেনেন মাসুদ উদ্দিন। তার পরের দিন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন