বিজ্ঞাপন

মাদারীপুরে ভূমি অফিসে হঠাৎ পরিদর্শন, দুর্নীতির বিরুদ্ধে এমপির কঠোর হুঁশিয়ারি

মাদারীপুর সদর উপজেলা ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে হঠাৎ পরিদর্শন গেলেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ)বেলা ১২টার দিকে তিনি আকস্মিকভাবে সদর উপজেলা ভূমি অফিসে প্রবেশ করেন। এ সময় তিনি সেবা নিতে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে এমপি জাহান্দার আলী জাহান অভিযোগগুলো সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না। জনগণকে হয়রানি বন্ধ করে স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতে হবে।

তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় নতুন ব্যবস্থা: ৩ ক্যাটাগরিতে বরাদ্দ

দেখুন- সমুদ্র থেকে পাহাড় চট্টগ্রামে পর্যটনকেন্দ্রে মানুষের ঢল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন