বিজ্ঞাপন

যুক্তরাজ্যের সব ভিসা ফি বৃদ্ধি: শিক্ষার্থীদের জন্য নতুন হার

যুক্তরাজ্য শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা ফি বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে। ফি বাড়ানো হচ্ছে নাগরিকত্ব আবেদনেরও। ইউকে হোম অফিস জানিয়েছে, আগামী ৮ এপ্রিল থেকে নতুন এসব ফি কার্যকর হবে।

বিজ্ঞাপন

নতুন হার অনুযায়ী, ৬ মাস পর্যন্ত ভিজিট ভিসার ফি ৬ পাউন্ড বাড়িয়ে ১৩৫ পাউন্ড করা হয়েছে। ২ বছর মেয়াদি ভিজিট ভিসা ৩১ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৫০৬ পাউন্ড, ৫ বছর মেয়াদি ভিসা ৫৫ পাউন্ড বাড়িয়ে ৯০৩ পাউন্ড এবং ১০ বছর মেয়াদি ভিসা ৬৯ পাউন্ড বাড়িয়ে ১ হাজার ১২৮ পাউন্ড নির্ধারণ করা হচ্ছে।

একাডেমিক কাজে ৬ থেকে ১২ মাসের ভিজিট ভিসার ফি ১৪ পাউন্ড বাড়িয়ে ২৩৪ পাউন্ড করা হয়েছে। একই হারে (১৪ পাউন্ড বৃদ্ধি পেয়ে ২৩৪ পাউন্ড) বেড়েছে বেসরকারি চিকিৎসা ভিসার খরচও।

ট্রানজিট ভিসার ক্ষেত্রেও ফি বাড়ছে—বিমানবন্দরের ট্রানজিট ভিসা আড়াই পাউন্ড এবং স্থল সীমান্তের ট্রানজিট ভিসা সাড়ে ৪ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে ৮ এপ্রিল থেকে। এ ছাড়া ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ফি ৪ পাউন্ড বাড়ানো হয়েছে।

বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে (স্পনসরশিপ) ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫০ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ৯৯ পাউন্ড বৃদ্ধি পাবে। স্বাস্থ্য খাতে দক্ষ কর্মীদের জন্য এই বৃদ্ধি যথাক্রমে ২০ পাউন্ড ও ৩৮ পাউন্ড। সিজনাল ওয়ার্কারদের আবেদন ফি বাড়ছে ২১ পাউন্ড।

শিক্ষার্থী ভিসা ফিও বৃদ্ধি

স্টুডেন্ট ভিসার (উচ্চশিক্ষার জন্য) ক্ষেত্রে আবেদনকারী ও তাঁদের নির্ভরশীলদের জন্য ফি বৃদ্ধি করা হয়েছে। ৩৪ পাউন্ড বৃদ্ধি করে এ ফি ৫৫৮ পাউন্ড করা হয়েছে। শিশুশিক্ষার্থীদের ক্ষেত্রে ফি ৩৪ পাউন্ড বৃদ্ধি পেয়ে ৫৫৮ পাউন্ড হবে। শিক্ষার্থী ও শিশুশিক্ষার্থী ভিসা ফি এখন ৫২৪ পাউন্ড। স্বল্প মেয়াদের শিক্ষার্থী যাঁরা ৬ মাসের বেশি কিন্তু ১১ মাসের বেশি নয়—এমন সময়ের জন্য ইংরেজি ভাষায় অধ্যয়ন করছেন, তা×দের ফি£১৪ পাউন্ড বৃদ্ধি করে ২২৮ পাউন্ড করা হচ্ছে।

এ ছাড়া যুক্তরাজ্যের ভেতরে দক্ষ কর্মীদের স্পনসরশিপ আবেদনের ক্ষেত্রে ৩ বছর পর্যন্ত কাজের জন্য ফি ৫৮ পাউন্ড এবং ৩ বছরের বেশি হলে ১১৪ পাউন্ড বাড়ছে। ভিজিটর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ফিও ৭২ পাউন্ড বৃদ্ধি পাচ্ছে।

পড়ুন- জেট ফুয়েলের দাম বেড়েছে ৮০ শতাংশ

দেখুন- রাজবাড়ীতে পাম্প গুলোতে মিলছে না পর্যাপ্ত তেল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন