কমদামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে পুলিশকে সাথে নিয়ে নবীন পাঞ্জাবির শো-রুম বন্ধ করে দেন প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয় দেওয়া পাশের দোকান প্রিন্সের মালিক মাইকেল। ঈদুল ফিতরের একদিন আগে অর্থাৎ ২০ মার্চ হওয়া এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, পাশের দোকান প্রিন্সের মালিক মাইকেলসহ কয়েকজনও রয়েছেন সেখানে।
নবীন ফ্যাশনের অভিযোগ, পুলিশের সহযোগিতায় দোকান বন্ধ করে দেয় পাশের দোকানদার মাইকেল।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর মগবাজারে বন্ধ হওয়া ওই শো-রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন করেন নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীন।
এসময় তিনি অভিযোগ করেন, পার্শ্ববর্তী দোকানদার মাইকেল প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে প্রভাব খাটান। ঘটনার সময় হাতিরঝিল থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো পুলিশের উপস্থিতিতে দোকান বন্ধ করা হয় বলেও জানান তিনি।
ঘটনার পর থেকে একাধিক মোবাইল নাম্বার থেকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে এনামুল হাসান বলেন, ব্যবসা করতে গিয়ে জীবন দিতে চান না তিনি। সমস্যার সমাধান না হলে ব্যবসা বন্ধ করে দেয়ার কথাও বলেন নবীন।
এ বিষয়ে জানতে হাতিরঝিল থানার গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে পাওয়া যায়নি। পরে, ওসির সরকারি মোবাইল নাম্বারে কল করলে হাতিরঝিল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ওই কল রিসিভ করে বলেন, ওসি স্যার ছুটিতে আছেন।
পড়ুন: সিন্ডিকেটের হুমকি ও চাপের মুখে দেশ ছাড়লেন ‘নবীন পাঞ্জাবির’ এমডি
আর/


