বিজ্ঞাপন

ভোলায় মহান স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভোলা শহর শাখা। বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় ভোলা জেলা পরিষদ হলরুম মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শহর শাখার সাধারণ সম্পাদক তাহসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক ও কার্যকারী পরিষদের সদস্য হাফেজ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহর শাখার সাবেক সহ-সভাপতি মো. রুহুল আমিন, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিন এবং নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মাকসুদুর রহমান। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। তারা নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, স্বাধীনতার চেতনা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; তা ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধারণ করতে হবে। দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, দুর্নীতি ও অনৈতিকতা পরিহার করা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়েছে।

পড়ুন:মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এনডিএম-এর শ্রদ্ধা নিবেদন

দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন