বিজ্ঞাপন

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ বেদীর সামনে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ টাঙ্গাইল প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া সকাল ৯টায় শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণের আয়োজন করা হয়েছে।
পরে স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক শরিফা হক ও পুলিশ সুপার শামসুল আলম সরকার । পরে কুচকাওয়াচে জেলা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সদস্যেদের সংবর্ধনা প্রদান করা হয়। মসজিদ, মন্দির ও গীর্জা জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও প্রার্থনা করা হব। হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও ভবঘুরে পুনবার্সন কেন্দ্রলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা।
বিকাল ক্রীড়া প্রতিযোগীতার ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদশর্ণের আয়োজন করা হয়েছে।

পড়ুন:মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এনডিএম-এর শ্রদ্ধা নিবেদন

দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন