নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশার ধাক্কায় ফেরদোসি (৫৮) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বন্দর থানাধীন কবিলের মোড় পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদোসি খাদিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত নুরুজ্জামানের কন্যা।
জানা যায়, সকালে নিজ বাসা থেকে নবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন ফেরদোসি। পথে কপিলের মোড় পূর্বপাড়া এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পড়ুন:মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এনডিএম-এর শ্রদ্ধা নিবেদন
দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ
ইমি/


