নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০ হাজার পাওনা টাকা না পেয়ে প্রতিবেশীর ৯ মাসের ছেলে সন্তানকে অপহরণ করার পর বিকাশে লেনদেনকালে জনতার গণধোলাইয়ের শিকার হয়েছেন অভিযুক্ত নারী। ২৬ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলার বাগবের সিটি মার্কেট এলাকায় এমন ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বিকাশ এজেন্ট রুবেল মিয়া জানান, তার দোকানে স্বামী স্ত্রী পরিচয়ে দুজন ব্যক্তি একটি শিশু সন্তানসহ গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকা থেকে অপর একটি মোবাইল নাম্বার থেকে বিকাশে ২৫ হাজার টাকা দাবী করে৷ এ সময় সন্দেহ হলে আমলাবস্থ নাম্বারে যোগাযোগ করে জানা যায় আমলাবো এলাকার বাসিন্দা জলিল মিয়ার ৯ মাসের ছেলে ওয়াসিতকে অপহরন করেছে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত অপহরণকারী সনিয়া আক্তারকে আটক করে উপস্থিতি জনতা গণধোলাই করে। এরআগে তার স্বামী আশরাফুল পালিয়ে যায়। এ সময় জনতার জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত নারী সনিয়া আক্তার বলেন, তার প্রতিবেশী জলিল মিয়ার কাছে ৫০ হাজার টাকা পাওনা থাকলে বার বার চেয়েও পাইনি। তাই তাদের ছেলেকে নিয়ে এসেছি। এ ছাড়া উপায় ছিলো না।
এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে থানায় আনা হয়েছে। বিষয়টির আইন পদক্ষেপ চলমান।
পড়ুন : টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


