বিজ্ঞাপন

হরমুজ প্রণালিতে বাড়তি কর্তৃত্ব পাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির অনানুষ্ঠানিক খসড়া প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। সেখানে দাবি করা হয়েছে, প্রস্তাবিত এই চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালির নৌচলাচলের ওপর তেহরান ব্যাপক কর্তৃত্ব পাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের মধ্যে ইরানের অবরুদ্ধ ১২ বিলিয়ন ডলারের সম্পদ ব্যবহারের পূর্ণ সুযোগ দিতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মে) প্রকাশিত প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, খসড়াটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সংক্রান্ত বিধিমালার পুনর্নির্ধারণ। এতে চলাচলকারী জাহাজগুলোর প্রকৃতি ও ঝুঁকি নির্ধারণে ইরানকে একক কর্তৃপক্ষ হিসেবে বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে।

প্রকাশিত খসড়া অনুযায়ী, কোনো জাহাজের বহন করা পণ্যকে হুমকিস্বরূপ মনে হলে অথবা জাহাজটির চূড়ান্ত সুবিধাভোগীকে ইরানের প্রতি বৈরী হিসেবে বিবেচনা করা হলে সেটিকে বাণিজ্যিক জাহাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। সেক্ষেত্রে জাহাজটিকে নির্ধারিত জলপথ ব্যবহারের অনুমতিও দেওয়া নাও হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, নৌপথ, নৌচলাচল–সংক্রান্ত সেবার ফি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশগত ক্ষতি মোকাবিলার ব্যয় নির্ধারণের ক্ষেত্রেও ইরানকে কর্তৃত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে।

পড়ুন: ১৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ নিয়ে যা বললেন সাবেক উপদেষ্টা আসিফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন