আজ বৃহস্পতিবার বিকেল চারটায় বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুরে আমির হামজা নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ওই এলাকার রুহুল আমিনের ছেলে। স্থানীয়রা জানায়, ৮-১০ জন মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গামছা বিক্রি করার কথা বলে আমির হামজার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে আমির হামজাকে তাড়া করলে আমির হামজা আত্মরক্ষার জন্য নিজ বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে খালের উপর পড়লে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যায় মর্মে জানা যায়।
পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমির হামজা ও পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে খুলনায় বসবাস করে। ঈদের সময় নিজ বাড়িতে বেড়াতে আসে। বিশেষ সূত্রে জানা যায়, খুলনার সন্ত্রাসী বিকুল হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন আমির হামজা। সেই জের ধরেই দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে। খুলনায় কোন পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে মর্মে জানা যায় । ঘটনাস্থলে চিতলমারী থানা পুলিশ, সিআইডি, ডিবি উপস্থিত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার লাশটি বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

