বিজ্ঞাপন

বিএনপি নেতাকে নির্মমভাবে কুপিয়ে জখম: বিচারের দাবিতে মৎসজীবীদের মানববন্ধন

পিরোজপুর সদর উপজেলা বিএনপি’র এক নেতাকে নির্মমভাবে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় মৎস ব্যবসায়ী ও মৎসজীবীরা। শুক্রবার সকালে পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস অবতারণ কেন্দ্রে এ মানববন্ধন হয়।

বিজ্ঞাপন


গত ১৫ ফেব্রুয়ারি পাড়েরহাট মৎস বন্দর থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার সময় জিয়ানগরের পাড়েরহাট বাস স্ট্যান্ডের কাছে একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে মৎসজীবী সমাজকল্যান সমিতির সভাপতি এবং সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিরের উপর হামলা করে। এ সময় তার হাত ও পা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে হামলাকারীরা। নাসির মল্লিকের সাথে থাকা তার ভাইয়ের ছেলে এবং শংকরপাশা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকেও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় নাসিরের মেয়ে শবনম নাফিসা বাদী হয়ে ইন্দুরকানী থানায় ১৪ জনকে আসামী করে মামলা দায়েরের পর পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।


মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং শংকরপাশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তফা আকন, মতিঝিল থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহীন গাজী, স্থানীয় বিএনপি নেতা মিলন মল্লিক ও রবিউল মল্লিক সহ পাড়েরহাট মৎস অবতারণ কেন্দ্রের ব্যবসায়ী ও মৎসজীবীরা।


এ সময় বক্তারা বলেন, হত্যার উদ্দেশ্যে নাসির মল্লিকের উপর নির্মম হামলা চালানো হয়েছিল। বর্তমানে তিনি এখনো ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনার পর স্থানীয়রা চার জনকে আটক করে পুলিশে দিয়েছিল। কিন্তু হামলার দেড় মাস অতিবাহিত হলেও, পুলিশ এখন পর্যন্ত হামলার সাথে জড়িত আর কাউকেই গ্রেফতার করেনি। এমনকি মূল আসামীরাও রয়েছে ধরাছোয়ার বাইরে। তাই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।

পড়ুন- পল্লবীতে কিবরিয়া হত্যা: রিভলবারসহ ২ শুটার গ্রেফতার

দেখুন- যথাযথ মর্যাদায় দেশব্যাপী স্বাধীনতা দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন