বিজ্ঞাপন

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার ঘোষণা, সমাজ ও প্রশাসনের সহযোগিতা চাইলেন আমজাদ দেওয়ান

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের লতিফপুর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে মাদক সেবন ও ব্যবসা থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দিয়েছেন আমজাদ দেওয়ান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আমজাদ দেওয়ান বলেন, অতীতে তিনি ইয়াবা সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সে সময় তিনি গাড়ী চালক পেশায় কর্মরত থাকলেও মাদকাসক্ত হয়ে পড়েন এবং পরবর্তীতে মাদক ক্রয়-বিক্রয় কার্যক্রমে জড়িয়ে পড়েন। এ কারণে তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত চারটি মামলা হয়েছিল বলেও তিনি স্বীকার করেন।

তিনি জানান, মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের ওয়ারিশ সূত্রে পাওয়া জমিজমা বিক্রি করে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। অতীতের ভুল বুঝতে পেরে এখন তিনি মাদক সম্পূর্ণভাবে ত্যাগ করে সৎ ও স্বাভাবিক জীবনযাপন করতে চান।

আমজাদ দেওয়ান রাষ্ট্র ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, “আমি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চাই। মাদক সেবন ও ব্যবসা থেকে চিরতরে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। সমাজের একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, সমাজে পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। কেউ যেন তাকে অতীতের ভুলের কারণে নিরুৎসাহিত না করে, বরং নতুন জীবন শুরু করার সুযোগ দেয়—এ আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়দের উদ্দেশে আমজাদ দেওয়ান প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভবিষ্যতে তিনি কোনো ধরনের মাদক সেবন, ক্রয়-বিক্রয় বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবেন না, যদি পরবর্তীতে মাদকে জড়িত থাকার কোনো প্রকার প্রমাণ পাওয়া যায় যেকোনো শাস্তি তিনি মেনে নেবেন। সমাজের কল্যাণে তিনি কাজ করার চেষ্টা করবেন।

এ সময় তিনি নিজের ও পরিবারের জন্য সকলের দোয়া কামনা করেন এবং সমাজে একজন স্বাভাবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ফিরে আসতে প্রশাসন ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

পড়ুন- পরীক্ষায় শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন