বিজ্ঞাপন

গাইবান্ধায় থানায় পুলিশের উপর হামলার অভিযোগে জামায়াত নেতা মিজান গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মরাপিটের অভিযোগে দায়ের করা মামলায় মিজানুর রহমান মিজান (৩৪) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ার আলম খান।

এর আগে শুক্রবার ভোর রাতে থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি ও গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এছাড়াও তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ও পলাশবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

উল্লেখ্য গত ২৫ মার্চ রাত ১০টার কিছু সময় আগে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরা একটি অভিযোগ পত্র নিয়ে পলাশবাড়ী থানায় যান এবং তাৎক্ষণিক ব্যাবস্থা গ্রহণের জন্য ওসিকে চাপ প্রয়োগ করেন।

এসময় ওসির সঙ্গে কথাবার্তা তর্কবিতর্কের এক পর্যায়ে উপস্থিত নেতাকর্মীর মধ্য কথার কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের মধ্য ধস্তাধস্তি হয়।
এতে থানার ওসি আট পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান বলেন, আজ ভোর রাতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলা দুইজন আসামীকে গ্রেফতার করা হলো। বাকীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন- জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার

দেখুন- ‘ট্রাম্পকে বিভ্রান্ত করেছে নেতানিয়াহু’ ঘুরে যাচ্ছে যু/দ্ধে/র মোড়!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন