বিজ্ঞাপন

সিলেট জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২৭ মার্চ) বেলা ২টায় নগরীর মিরের ময়দানস্থ একটি অভিজাত হোটেলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‎শুরুতে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিনের ও গোয়াইনঘাট উপজেলা আহবায়ক মো. বদর উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সিলেট বিভাগীয় (দায়িত্বপ্রাপ্ত) নাজিম উদ্দীন নাজিম।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, জলমহাল ব্যবস্থাপনা দেশের মৎস্যসম্পদের সঙ্গে সরাসরি সম্পর্কিত। কিন্তু দীর্ঘদিন ধরে এই খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হচ্ছেন। তারা অভিযোগ করেন, প্রভাবশালী মহল জলমহাল দখল করে রাখায় সাধারণ জেলেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

‎বক্তারা আরও বলেন, জলমহাল নীতিমালা যুগোপযোগী ও বাস্তবমুখী করা জরুরি। প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার নিশ্চিত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

‎এসময় নেতৃবৃন্দ মৎস্যখাতের উন্নয়ন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানের শেষে ঈদ পুনর্মিলনীর অংশ হিসেবে উপস্থিত নেতাকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. খসরুজ্জামান খসরু, জেলা কমিটির সিনিয়র সদস্য আপ্তাব উদ্দিন।

‎উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার আহ্বায়ক হেলাল মেম্বার, সদর উপজেলার আহবায়ক নুরুল হক, সদস্য সচিব আলী হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার আহবায়ক শামীম আহমদ, সদস্য সচিব মঞ্জিল মিয়া, জৈন্তাপুর উপজেলার আহবায়ক সংকর দাস, সদস্য সচিব নাাসির উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক মোস্তফা হোসেন রাজা, কোম্পানীগঞ্জ উপজেলা আহবায়ক আজির উদ্দিন, সদস্য সচিব আবুল মিয়া, জকিগঞ্জ আহবায়ক জৈনুল হক, গোয়াইনঘাট উপজেলার সদস্য সচিব মকবুল হোসেন, গোলাপগঞ্জ আহবায়ক জামাল আহমদ, সদস্য সচিব সুলেমান আহমদ, বালাগঞ্জ দুরুদ আহমদ ও আতিকুর রহমান, বিয়ানিবাজার ড. আনোয়ার হোসেন, আবুল হোসেন, কানাইঘাট জব্বার আহমদ, কামরুল ইসলাম বাবুল, ওসমানী নগর রফিক মিয়া, মাসুক মিয়াসহ নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন- শনিবার থেকে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে: পাম্প মালিক সমিতি

দেখুন- অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে: রুমিন ফারহানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন