বিজ্ঞাপন

হেলিকপ্টারযোগে পাবনা পৌঁছালেন রাষ্ট্রপতি, এমপি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা

পাবনা চার দিনের সরকারি সফরে নিজ জেলায় পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।

​হেলিপ্যাডে পৌঁছালে ৭২ পাবনা ৫ আসনের সংসদ সদস্য এমপি শিমুল, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর তাকে সার্কিট হাউজে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

আরও উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

​রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন অর্থাৎ রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর ওইদিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। ​সফরের তৃতীয় দিন সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় নিজ বাসভবনে যাবেন এবং সেখানে আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাবেন।

​সফর শেষে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির। তার এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় নেতা-কর্মীদের মাঝেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

পড়ুন:চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু

দেখুন:ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন? 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন