জামালপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মোটরসাইকেল চালকরা। পরে জেলা প্রশাসন এসে জ্বালানি ডিলার পয়েন্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে মজুদ থাকা ২৮০০ লিটার তেল বিক্রির ব্যবস্থা করে দেয়।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে শহরের পিটিআই মোড়ে জুই এন্টারপ্রাইজ তেলের ডিলার পয়েন্টর সামনে এ ঘটনা ঘটে।
পরে এই প্রতিষ্ঠান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন শতাধিক বাইকার। তবে দীর্ঘ সময় পার হলেও দোকান বন্ধ থাকায় তেল সরবরাহ বন্ধ থাকে। এতে ক্ষুব্ধ হয়ে বাইকাররা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন।এতে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ থাকে এবং সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট ও ভোগান্তি। খবর পেয়ে সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেটবিএমএসআর আলিফ সেই দোকানে পরিদর্শনে গেলে ২৮০০ লিটার পরিমাণ তেল পান এবং তা দ্রুত বিতরণের নির্দেশ দেন।
সট-বিএমএসআর আলিফ, সহকারী কমিশনার ও এক্সিকিউিটভ ম্যাজিস্ট্রেট, জামালপুর জেলা প্রশাসন।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে সড়কে যান চলাচল শুরু হয়
পড়ুন:চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু
দেখুন:ভারত সোনার মজুত এত বাড়াচ্ছে কেন?
ইমি/


