ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। এর মধ্যেই জন্মদিন উপলক্ষে একটি পোস্ট করে নতুন করে আলোচনায় এলেন বুবলী।
শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিনে সামাজিক মাধ্যমে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে তার একটি ছবি শেয়ার করেন বুবলী। পোস্টে শাকিব খানকে ট্যাগ করে সংক্ষিপ্ত ক্যাপশনে লেখেন, “শুভ জন্মদিন” এবং সঙ্গে একটি হার্ট ইমোজি জুড়ে দেন।
এই পোস্টকে ঘিরেই ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, দুজনের সম্পর্ক হয়তো আবারও স্বাভাবিক হওয়ার পথে।
এর আগে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও সম্প্রতি এক পডকাস্টে বুবলী জানান, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলেও তা সময়ের সঙ্গে ঠিক হয়ে যায়। বিচ্ছেদের গুঞ্জন নাকচ করে তিনি বলেন, তাদের মধ্যে কখনোই আনুষ্ঠানিকভাবে ডিভোর্স হয়নি।
অন্যদিকে, বুবলী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তার দ্বিতীয় সন্তানের জন্ম নিয়ে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
পড়ুন: সংসদের মুলতবি অধিবেশন চলছে, পরিচালনা করছেন ডেপুটি স্পিকার
আর/


