বিজ্ঞাপন

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালুর ঘোষণা

আগামী আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বিজ্ঞাপন

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর ব্যবস্থাপনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারে দিন দিন যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। এ চাহিদা বিবেচনায় নিয়ে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি যাত্রীসেবার মান উন্নত করার উদ্যোগ গ্রহণ করেছে।

নতুন আন্তঃনগর ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং টিকিটের চাপও হ্রাস পাবে। একই সঙ্গে ঢাকা-কক্সবাজার রুটে যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও সময়সাশ্রয়ী হবে বলে জানান তিনি।

হাবিবুর রশিদ আরও বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি স্টেশন হিসেবে নয়, আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে স্টেশনটির পূর্ণাঙ্গ পরিচালনার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ব্যবস্থা ও চলমান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পড়ুন: ড. ইউনূস কি হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন