বিজ্ঞাপন

নীলফামারীর ডোমার অটো চালক’কে বাচাতে গিয়ে বাস উল্টে আহত ১২

নীলফামারীর ডোমার উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাস, ট্রাক ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে ডোমার হরিণচড়া ইউনিয়নের শালমারা নিলাহাটী এলাকায় (নীলফামারী-ডোমার মহাসড়ক) এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় পাশে থাকা ডোমার থেকে নীলফামারীগামী একটি অটোরিক্সাও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচে পড়ে যায়। পাশাপাশি বাসটিও নিচে পড়ে যায়।
দুর্ঘটনায় বাস ও অটোরিক্সার যাত্রীসহ মোট ১২ জন গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে পাঠান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত বাস (বগুড়া-জ-০৪-০০৭১), ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৫) ও অটোরিক্সাটি জব্দ করে থানার হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

পড়ুন:জ্বালানি সংকটে শিক্ষা ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে

দেখুন:জ্বালানি সংকটে শিক্ষা ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন