বিজ্ঞাপন

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, আর এস ফাহিমকে মিরপুর এলাকায় দেখে উপস্থিত লোকজন ও শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। তার বিতর্কিত কর্মকাণ্ড ও পূর্ববর্তী বিভিন্ন অবস্থানের জেরে সেখানে স্লোগান ও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তার স্বার্থে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো আমরা খোঁজ নিচ্ছি।’

আরএস ফাহিমের জন্ম কুমিল্লার চৌদ্দগ্রামে, বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে। সাইকেল স্টান্ট ভিডিও দিয়ে যাত্রা শুরু করলেও, ২০১৫ সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে হয়ে ওঠেন আলোচিত বাইকার ও কনটেন্ট ক্রিয়েটরদের একজন।

পড়ুন : যাত্রাবাড়ীতে অর্ধগলিত লাশ উদ্ধার: হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন