জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালকের দায়িত্বেও রয়েছেন।
রবিবার (২৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক ব্যক্তিগত কারণে প্রক্টর পদ থেকে অব্যাহতির আবেদন করলে তা গ্রহণ করা হয় এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
একইসঙ্গে সিন্ডিকেটের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আগামী ৩০ মার্চ (সোমবার) থেকে এ নিয়োগ কার্যকর হবে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পড়ুন:চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল
দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |
ইমি/


