বিজ্ঞাপন

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি, এশিয়ায় শেয়ারবাজারে দরপতন

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। একই সঙ্গে এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার (৩০ মার্চ) সকালে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ১৯ মার্চ অল্প সময়ের জন্য তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলার স্পর্শ করেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ফিউচার্সের দামও ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৯৬ ডলারে পৌঁছেছে।

এদিকে তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে। সোমবার জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪.৫ শতাংশ কমেছে। একই সময়ে দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও ৪ শতাংশের বেশি পতন হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং অনেক দেশকে জরুরি অর্থনৈতিক পদক্ষেপ নিতে হচ্ছে।

পড়ুন: সংসদে বিল আকারে উঠছে না গণভোট অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন