নীলফামারীর সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন নিয়ামতপুরের ভজে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
জানা যায়, এলাকার লিপি আক্তারের বাসা থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে ৬টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন— সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক, লিপি আক্তার ও শফিকুল ইসলাম। আগুনে তাদের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
পড়ুন: ১৩৩ অধ্যাদেশের ১৫টিতে দ্বিমত, জামায়াতের ‘নোট অব ডিসেন্ট’
আর/


