বিজ্ঞাপন

তেল নিয়ে সীমাহীন দুর্ভোগ, লাইনে দাঁড়িয়ে ভোগান্তিতে মানুষ

রংপুরে আজও পেট্রোল পাম্প গুলোতে দেখা গিয়েছে মানুষের উচ্চ পরাভীর। অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না চাহিদা অনুযায়ী তেল। এদিকে পেট্রোল পাম্পের কর্তৃপক্ষরা বলছেন তারাও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার পাশাপাশি গ্রাহকদের বাড়তি চাহিদা থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
সকাল থেকেই নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গিয়েছে মোটরসাইকেল চালকদের লম্বা সিরিয়াল ধরে অপেক্ষার চিত্র । আবার যে সকল পাম্পে তেল আছে সেখানেও দেয়া হচ্ছে সর্বোচ্চ ১০০ টাকার তেল । ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় গ্রাহকদের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভ।
তবে পাম্পের কর্তৃপক্ষরা বলছেন গ্রাহকের চাহিদা অনুযায়ী পাম্প গুলোতে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ না থাকায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে ব্যর্থ হচ্ছেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন:দিনাজপুরের ঘোড়াঘাটে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা সিলিন্ডারবাহী ট্রাকের,হেলপার নিহত

দেখুন:চা বিক্রি করে সংসার চলে দিনাজপুরের জনপ্রতিনিধির | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন