অস্ট্রেলিয়ার লোগান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং জেরিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিন ইউনিটের ক্লিনিক্যাল লিড এবং অস্ট্রালেশিয়ান কলেজ ফর ইমারজেন্সি মেডিসিনের ফেলোশিপ অর্জন করায় নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুড়াপাড়ার কৃতিসন্তান ডা. গোলাম সারোয়ার-কে গণসংবর্ধনা প্রদান করেছেন স্থানীয় বিশিষ্টজনেরা।
৩০ মার্চ সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয় ।
এ সময় সংবর্ধনা উপলক্ষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।
ডাক্তার গোলাম সারোয়ার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাসান আলীর ছেলে ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের ছোট ভাই।
অনুষ্ঠানে এলাকার সাধারণ জনগণ, বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ধারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আইডি ফেরদৌস শোভা, বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ, সাংবাদিক খলিল সিকদার, এম এ মোমেন, মকবুল হোসেন, কবি ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়, এডভোকেট জহিরুল ইসলাম, একেএম ওমর ফারুক নয়নসহ আরো অনেকে।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন সেবা গ্রহীতারা। সেই সাথে প্রতিনিয়ত যাতে রূপগঞ্জের নিরীহ ও দরিদ্র মানুষের এইভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় সেজন্য ডাক্তার গোলাম সারোয়ারকে অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমার ছোট ভাই ডাক্তার গোলাম সারোয়ার রূপগঞ্জের কৃতি সন্তান। সে নিরীহ ও অসহায় মানুষকে সব সময় বিনামূল্যে চিকিৎসা দিবে ইনশাল্লাহ। সকলের কাছে ডাক্তার গোলাম সারোয়ারের জন্য দোয়া চেয়েছেন তিনি।
পড়ুন:দিনাজপুরের ঘোড়াঘাটে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা সিলিন্ডারবাহী ট্রাকের,হেলপার নিহত
দেখুন:চা বিক্রি করে সংসার চলে দিনাজপুরের জনপ্রতিনিধির |
ইমি/


