বিজ্ঞাপন

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। চলতি বছরে একদিনে মৃত্যু ও আক্রান্তের হিসাবে এটিই সর্বোচ্চ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছরে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭ হাজার ১৭০ জন।

এর আগে সোমবার (৩১ আগস্ট) ডেঙ্গুতে সারাদেশে একদিনে চারজনের মৃত্যু হয়। ওই দিন নতুন করে আক্রান্ত হন ১ হাজার ৯৭ জন। সেটিও ছিল চলতি বছরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। তবে একদিন পরই সেই রেকর্ড ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা।

পড়ুন: ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

আর/

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন