ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের মঙ্গল চর এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় চারটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে এবং প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। একটি পানি তোলার মোটরও জব্দ করা হয়।
সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ ছিল। এর ভিত্তিতে অভিযান চালানো হলে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি এবং কোনো কারাদণ্ড বা অর্থদণ্ড দেওয়া হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ বলেন
এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:নোয়াখালীতে খাল ও ফসলি জমি কেটে সড়ক নির্মাণ, ধসের আশঙ্কা
দেখুন:আকাশচুম্বী হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম
ইমি/


