বিজ্ঞাপন

ইরানে যে কোনো সময় বড় হামলা করতে পারে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্র বড় হামলা চালাতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে দখলদার ইসরায়েলের নিরাপত্তাবাহিনী নিজেদের প্রস্তুত করেছে। হামলার পর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলকে টার্গেট করতে পারে এমন বিষয় মাথায় ইসরায়েল তাদের সতর্কতা বৃদ্ধি করেছে। রোববার (২ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা টিআরটি।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি ইরানে কঠোর হামলার হুমকি দেন। ট্রাম্প বলেন, তারা ইরানে এত হামলা চালাবেন যে এক সময় ইরান বলবে তারা আর যুদ্ধ চালিয়ে নিতে পারবে না।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োত আহরোনোত বলেছে, ইসরায়েল তাদের প্রতিরক্ষা সতর্কতা বৃদ্ধি করেছে। ইসরায়েলি সামরিক কমান্ডারদের ধারণা ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য যে কোনো সময় নির্দেশ দেবেন।

পত্রিকাটি বলেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলকে টার্গেট করতে পারে।

সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইসরায়েলও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়েও প্রস্তুত হচ্ছে তারা। অজ্ঞাত একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর পরিস্থিতি এখন ‘বিস্ফোরিত হওয়ার দ্বারপ্রান্তে আছে’।

এই কর্মকর্তা বলেছেন, ইরানে বড় হামলার নির্দেশ দেওয়ার কাছাকাছি অবস্থানে আছেন ট্রাম্প। কারণ ট্রাম্প এখন মনে করছেন ইরানের সঙ্গে আলোচনা ‘সময় নষ্ট’ করা ছাড়া আর কিছু না।

এদিকে ইরান হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র যদি তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে মধ্যেপ্রাচ্যের দেশগুলোর একই অবকাঠামোকে টার্গেট করা হবে এবং এজন্য তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

সূত্র: টিআরটি

বিজ্ঞাপন

পড়ুন : চলমান যুদ্ধে ইরানই জয়লাভ করেছে: গালিবাফ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন