জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ।
তার এই নিয়োগের খবরে জামালপুর জেলায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে খুশির বন্যা বইছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন মহল থেকে নবনিযুক্ত প্রশাসককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
জানা গেছে, ১৯৭১ সালে মহান -এ অংশগ্রহণ করে কোম্পানি কমান্ডার হিসেবে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি -এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন। পরবর্তীতে জেলা যুবদলের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৯১ সালে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর বিএনপি সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দক্ষতার সঙ্গে তার দায়িত্ব সম্পন্ন করেন। এছাড়াও তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নেতৃত্ব এবং জনসেবামূলক কর্মকাণ্ড জামালপুর জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। তার নেতৃত্বে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পড়ুন:নাটোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
দেখুন:আকাশচুম্বী হয়ে উঠেছে জ্বালানি তেলের দাম
ইমি/


