বিজ্ঞাপন

জ্বালানি সংকটে অনলাইন-অফলাইন মিলিয়ে ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন মিলিয়ে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বিষয়টি আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

কোন স্তরের ক্লাস অনলাইনে নেওয়া হবে—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়েই ভাবছি। এখনো সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক মাস পেরিয়েছে এবং এর স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর ফলে বিশ্ব অর্থনীতি ক্রমেই বড় ধরনের চাপের মুখে পড়ছে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি ও এলএনজি সরবরাহে নজিরবিহীন সংকট সৃষ্টি হয়েছে। এর প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর পড়ছে। এ পরিস্থিতিতে সাশ্রয়ী ও বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে সরকার।

পড়ুন: হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন