বিজ্ঞাপন

চট্রগ্রামের হাটহাজারীতে কিশোরীর মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা-এ একই দিনে পৃথক দুটি ঘটনায় এক কিশোরীর মরদেহ উদ্ধার এবং সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। এতে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল সোমবার রাতে হাটহাজারী পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকায় জুলি (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

অন্যদিকে, একই দিনে উপজেলার সত্তারঘাট হালদা রিভারভিউ এলাকার পাশে একটি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ নামে একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর ব্যক্তির অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পড়ুন: চাহিদামতো জ্বালানি পাচ্ছে না ফিলিং স্টেশন, ৮ দফা দাবি মালিকদের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন