বিজ্ঞাপন

আখাউড়ায় ছেলের সঙ্গে অভিমান, ট্যাবলেট সেবনে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের সঙ্গে অভিমান করে ট্যাবলেট সেবনে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রুনা বেগম (৪৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকার বাসিন্দা এবং আবুল হোসেনের স্ত্রী। তিনি বর্তমানে আখাউড়া পৌরসভার কলেজপাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একমাত্র ছেলে সাদিম ভূইয়ার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার মনোমালিন্য হয়। সাদিম ভূইয়া আখাউড়া রেলওয়ে পূর্ব কলোনীর ভাড়া বাসায় বসবাস করেন। ওই ঘটনার জেরে অভিমান করে রুনা বেগম সবার অগোচরে কেরির ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবার সূত্রে আরও জানা গেছে, নিহত রুনা বেগম প্রায় পাঁচ বছর ধরে স্বামীর সঙ্গে একত্রে বসবাস করছিলেন না।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ উল ইসলাম জানায়, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

দেখুন:বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন