বিজ্ঞাপন

বংশালে ভবনের আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ৪টা ৫ মিনিটে চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে ভোর ৫টা ৫০ মিনিট পর্যন্ত সময় লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঢাকা পোস্টকে জানান, রাত পৌনে ৩টায় আগুনের সংবাদ পেয়ে প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বিবেচনায় পরে আরও দুটি ইউনিট যুক্ত করা হয়। প্রায় ৫০ মিনিটের চেষ্টায় রাত ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে ভোর ৫টা ৫০ মিনিটে তা সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার আগে ভবনটি থেকে দীর্ঘক্ষণ ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যায়। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে পুরো বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়।

এলাকাবাসীর তথ্যমতে, কেপি ঘোষ স্ট্রিটের যে গলিতে আগুন লাগে তা অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো মূল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে ২০-২৫ গজ দূরে গাড়ি রেখে দীর্ঘ পাইপের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করতে হয়েছে।

পড়ুন:৭০ সালেও তেলের দামে ধাক্কা লেগেছিল, এবারের পরিস্থিতি আরও ভয়াবহ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন