বিজ্ঞাপন

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর জ্বালানি স্টোরেজ ট্যাংকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। বুধবার (১ এপ্রিল) কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। প্রাথমিকভাবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি জানান, হামলাটি সরাসরি বিমানবন্দরের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কুয়েত এভিয়েশন ফুয়েল কোম্পানির স্টোরেজ ট্যাংক লক্ষ্য করে চালানো হয়। ড্রোন আঘাত হানার পরপরই সেখানে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।

জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত না হলেও জ্বালানি অবকাঠামোর ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এই হামলার জন্য সরাসরি ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেন আবদুল্লাহ আল রাজি। তিনি একে কুয়েত বিমানবন্দরের ওপর একটি ‘নির্লজ্জ হামলা’ হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েতের আকাশসীমা বন্ধ থাকলেও বিমানবন্দরটি বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

পড়ুন: দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন