আজ ১ এপ্রিল সকাল থেকে আর্মি স্কোয়াশ কমপ্লেক্স ও আর্মি অফিসার্স মেসে দেশসেরা খুদে স্কোয়াশ খেলোয়াড়দের মিলনমেলা শুরু হয়েছে। বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের আয়োজনে এবং ফেডারেশন সভাপতির বিশেষ পৃষ্ঠপোষকতায় আজ বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী “১ম সভাপতি যুব স্কোয়াশ ২০২৬”।
ঢাকার আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে একটি বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঞা, এনডিসি, পিএসসি; চীফ কনসালটেন্ট জেনারেল (সিসিজি)। আরে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম, এসপিপি (অব)-সহ নির্বাহী কমিটি ও বিভিন্ন উপকমিটির সদস্যবৃন্দ।
এবারের প্রতিযোগিতায় বান্দরবন, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, বিকেএসপি, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আই ইউ বি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, গুলশান ক্লাবসহ ২০টি ক্লাব/প্রতিষ্ঠানের মোট ৮০ জন (ছেল ৫৫ জন ও মেয়ে ২৫ জন) প্রতিযোগী অনূর্ধ্ব-০৯, ১২, ১৫, ১৮ ও ২৩ বছর বয়সী ছেলে ও মেয়েদের ১০টি গ্রুপে উদীয়মান স্কোয়াশ খেলোয়াড়রা দক্ষতা প্রদর্শনের লড়াইয়ে নেমেছে। উল্লেখ্য যে, পেশাদার স্কোয়াশকে উৎসাহিত করার জন্যে ছেলে ও মেয়েদের একটি করে গ্রুপ প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন (PSA) অনুমোদিত “স্যাটেলাইট টুর্নামেন্ট”-এ অংশগ্রহণ করছে বিধায় পিএসএ মেম্বার বাংলাদেশী পেশাদার খেলোয়াড়রা অর্থ পুরস্কার ও বিশ্ব রেঙ্কিং নম্বর পাবে। সে প্রক্ষাপটে বলা যায়, এই প্রতওযোগীতার মাধ্যমল বাংলাদেশের স্কোয়াশ সৌখিন পর্যায় থেকে আস্তে আস্তে পেশাদার স্কোয়াশে পদার্পণ শুরু করেছে। প্রতিভাধর তরুন স্কোয়াশ খেলোয়াড়দের উৎসাহিত করার জন্যে ঢাকার বাইরের খেলোয়াড়দের আবাসন ও বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
আগামী ৩ এপ্রিল পর্যন্ত প্রতিযোগিতার ম্যাচগুলো চলবে এবং ঐদিন বিকেল চারটার সময় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি টানা হবে। দেশের ক্রীড়াপ্রেমী সকলকে এই “তারুণ্যের উৎসব” উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
বাংলাদেশে মৃত্যপ্রায় স্কোয়াশ খেলাকে পুর্নজন্ম প্রদান করে সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসা, নবীন খেলোয়াড় তৈরি এবং নিয়মিত প্রতিযোগীতা আয়োজন করার জন্যে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আন্তরিক ধন্যবাদ প্রাপ্য।
পড়ুন : বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির, তুরস্কের ২৪ বছরের অপেক্ষার অবসান


