বিজ্ঞাপন

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড বাতিল চেয়ে পাঠানো চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমকে তিনি বলেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল’ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর আইনগত কোনো সুযোগ নেই। এটি ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাঠানো হয়েছে।”

জানানো হয়, গত ৩০ মার্চ যুক্তরাজ্যের আইনজীবী কিংসলি ন্যাপলি শেখ হাসিনার পক্ষে ই-মেইলে ট্রাইব্যুনালে চিঠি পাঠান। চিঠিতে অভিযোগ করা হয়, শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার ও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, তা আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করেছে।

গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৈষম্যবিরোধী আন্দোলন দমন ও ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। বিচার চলাকালীন তিনি অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল তার পক্ষে আইনজীবী নিযুক্ত করেন। আইন অনুযায়ী, এই রায় পরিবর্তন বা বহাল রাখার ক্ষমতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আছে।

কিংসলি ন্যাপলি চিঠিতে ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

পড়ুন: ইরান যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পন্ন: জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন