বিজ্ঞাপন

অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, আখাউড়ায় দুজনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসুস্থ গরু অন্যত্র জবাই করে বিক্রির উদ্দেশ্যে আনার অভিযোগে দুজনকে আটক করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন


আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আখাউড়া পৌরসভার কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছালাম (৬৫) নামে এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. শামছুজ্জামান (৩৯) নামের আরেকজনকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অসুস্থ গরু জবাই করে সেই মাংস বিক্রির উদ্দেশ্যে এলাকায় নিয়ে আসা হচ্ছিল। এ ঘটনায় ভোক্তা স্বার্থ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ছালামকে ১০ হাজার টাকা এবং শামছুজ্জামানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জব্দ করা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
দণ্ডপ্রাপ্ত ছালাম আখাউড়া পৌরসভার আনোয়ারপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে এবং মো. শামছুজ্জামান কলেজপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিলউদ্দিন মাহমুদ বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- ইরান যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পন্ন: জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প

দেখুন- যু/দ্ধ ইরানে, ভোগান্তিতে যুক্তরাষ্ট্রের বন্ধুরা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন