বিজ্ঞাপন

ইতিহাসের সবচেয়ে বড় লোকসানের রেকর্ড চেলসির

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিক দিক থেকেও কঠিন সময় পার করছে চেলসি। ২০২৪-২৫ মৌসুমে ইতিহাসের সর্বোচ্চ লোকসানের রেকর্ড গড়েছে পশ্চিম লন্ডনের ক্লাবটি।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, কর দেওয়ার আগে তাদের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ২৪ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ২৯১ কোটি টাকার বেশি। ইংলিশ ফুটবলের ইতিহাসে এক মৌসুমে এটিই সর্বোচ্চ লোকসান।

এর আগে ২০১১ সালে প্রায় ১৯ কোটি ৭৫ লাখ পাউন্ড লোকসানের রেকর্ড গড়েছিল ম্যানচেস্টার সিটি। এছাড়া চেলসি নিজেরাও সাম্প্রতিক বছরগুলোতে বড় অঙ্কের ক্ষতির মুখ দেখেছে। ২০২৩ সালে ১৫ কোটি ৫৯ লাখ পাউন্ড এবং ২০২১ সালে ১৫ কোটি ৫০ লাখ পাউন্ড লোকসান করে তারা।

তবে এই লোকসানের মৌসুমেই মাঠে সাফল্য পেয়েছে চেলসি। তারা জিতেছে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ। এছাড়া প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করে প্রায় ৪৯ কোটি পাউন্ড রাজস্ব আয় করেছে ক্লাবটি।

তবুও বিশাল লোকসানের পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে খেলোয়াড় কেনায় বিপুল ব্যয়। ২০২২ সালে ব্লুকো কনসোর্টিয়াম ক্লাবটির মালিকানা নেওয়ার পর থেকে ট্রান্সফারে ১০০ কোটির বেশি পাউন্ড খরচ করেছে চেলসি, যেখানে দীর্ঘমেয়াদি চুক্তিতে একাধিক তরুণ খেলোয়াড় দলে ভেড়ানো হয়েছে।

এছাড়া চলতি মৌসুমের শুরুতে আর্থিক নীতিমালা লঙ্ঘনের কারণে উয়েফা চেলসিকে ২ কোটি ৬৭ লাখ পাউন্ড জরিমানাও করে।

পড়ুন- সিলেট জেলা স্টেডিয়ামে দোকান বরাদ্দে অনিয়ম, দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

দেখুন- ইরান যু/দ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল বিরোধ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন